শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
যাত্রাবাড়ী বড় মাদ্রাসার জালালাইন জামাতের মেধাবী শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমকে গত ২৮ জুলাই ২০২৩ শুক্রবার বাইতুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গনে ছাত্রলীগ যুবলীগের শান্তি সমাবেশে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি প্রত্যেক জেলায় বিক্ষোভ মিছিল এর অংশ হিসেবে আজ ৪ আগস্ট’২৩ইং রোজ শুক্রবার সকাল ৯ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ সরদার-এর সঞ্চালনায় সভাপতি আকন মোহাম্মদ রবিউল ইসলাম সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে রেজাউল করীমের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। রেজাউল হত্যাকান্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো কাউকেই গ্রেফতার না করে শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগকে মানুষ খুন করার বৈধতা দিচ্ছে। শীঘ্রই খুনীদেরক গ্রেফতার করে আইনের আওতায় না আনলে গোটা বাংলাদেশের ছাত্র-জনতা সহ সমস্ত জনগণ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

বিক্ষোভ পরবর্তী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ আরিফ বিল্লাহ তিনি তার বক্তব্য সরকারের কাছে যথাযথ ক্ষতিপুরণ দাবী করেন।

ঝালকাঠি জেলা সভাপতি আকন মোহাম্মদ রবিউল ইসলাম বলেন; বর্তমান আওয়ামী সরকারের কাছে কেউ নিরাপদ নয় রেজাউল হত্যার মাধ্যমে এটি স্পষ্ট। একজন অসুস্থ শিক্ষার্থী যে কিনা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তাকে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এটাই প্রমাণ করলো তাদের হাতে এই দেশের শাসনভার আর বেশিদিন টেকসই হবে না। রেজাউল হত্যায় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনাই হবে শুভ বুদ্ধির পরিচয়।

এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের তাওহিদী, প্রচার সম্পাদক মোহাম্মদ ঈসা আল মারুফ, অর্থ কল্যাণ সম্পাদক মোঃ অলিউল্লাহ, আলিয়া মাদ্রাসার সম্পাদক সম্পাদক আলী হোসেন, সহ থানা শাখার নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ