এইচ এম মাহমুদ হাসান: নতুন শিক্ষাক্রমের আলোকে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের সাথে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা ১২ সেক্টরস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম সেকশন ক্যাম্পাসের পরিচালক ও ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামানের তত্ত্বাবধানে বিভিন্ন পেশাজীবীদের সাথে শিক্ষার্থীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার মো: দেলোয়ার হোসেন, তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, এনাম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. দেব প্রসাদ পাল, অভিনেতা মো. এস এম কামরুল বাহার ও হাই কেয়ার হাসপাতালের নার্স রুবিনা পারভিন।
এছাড়াও উপস্থিত ছিলেন- কোঅর্ডিনেটর মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ শহিদুল ইসলাম এবং জীবন ও জীবিকা বিষয়ের বিষয়শিক্ষক মো. হাদিকুর রহমান, ইয়াসমিন আরা খানম, মো. তৌহিদুল ইসলাম, মামুনুর রশিদ প্রমুখ।






