শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৭

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২৭

বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আহাদ আবদুল্লাহ,দেবীদ্বার উপজেলা প্রতিনিধি: বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা পরিষদ মার্কেটের স্থাপিত উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।    

সমাবেশে বিএনপি-জামায়াতের একজন দুষ্কৃতকারীকেও মাঠে নামতে দেওয়া হবে না জানিয়ে বক্তারা বলেন, বিএনপি যেভাবে অগ্নি সন্ত্রাস করছে তাতে সাধারণ মানুষের মাঝে ভীতি কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আমরা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ মাঠে থাকবে।

 

সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা ক্ষমতায় আসার জন্য আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি একেএম মনিরুজ্জামান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানি, দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারি অধ্যাপক মো.সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এটিএম মেহেদি হাসান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল জলিল, সাবেক জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, কুমিল্লা উত্তর জেলা মহিলালীগের সভানেত্রী মোসা. শিরিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন,পৌরসভা যুবলীগ সহ সভাপতি মাসুম রানা ওমানি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ ইউনিয়ন আ.লীগ নেতা মো. আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ নেতা মো. সেলিম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মো. আমির হোসেন আমু, ছাত্রলীগ নেতা মো, বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মিজানুর রহমান মুন্সি প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ