সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৪

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৪

শাহ ইফতেখার তারিকের সুস্থতার জন্য দোয়া চাইলেন গাজী আতাউর রহমান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

খ্যাতিমান আবৃত্তিশিল্পী, নন্দিত টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

২৫ জুলাই (মঙ্গলবার) সকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমাদের প্রিয় তারিক ভাই এক সপ্তাহ ধরে অসুস্থ  হয়ে হসপিটালাইজড। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার বেশ কয়েকটি শারীরিক জটিলতা ধরা পড়েছে। মাঝখানে কিছুটা  উন্নতি হলেও এখন আবার তাকে আইসিওতে নেয়া হয়েছে। তিনি এখন ধানমন্ডি ল্যাবএইড হসপিটালে আইসিওতে চিকিৎসাধীন আছেন। আজকে তার পেটে একটি টিউমার অপারেশন হওয়ার কথা। তারিক ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু তা’আলা  যেন তাকে পরিপূর্ণ  সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাহ ইফতেখার তারিককে ঢাকার খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে হলি ফ্যামিলি এবং হলি ফ্যামিলি থেকে যাত্রাবাড়ীর আল কারীম হাসপাতালে, সর্বশেষ ধানমন্ডি ল্যাবএইড হসপিটালে আইসিওতে ভর্তি করা হয়।

শাহ ইফতেখার তারিকের বাবার নাম শাহ আব্দুল আহাদ। পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রূপশী গ্রাম। তবে তার জন্মস্থান নানাবাড়ী নেত্রকোণা জেলা সদরে। পড়ালেখা খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ এস.এস.সি ও ১৯৯১ সালে এইচ.এস.সি কবি নজরুল ইসলাম সরকারী কলেজ থেকে।

এরপর ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপর স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। শাহ ইফতেখার তারিকের বড় পরিচয় তিনি একজন আবৃত্তি শিল্পী, দক্ষ উপস্থাপক। স্বরশৈলী নামের আবৃত্তি সংগঠনের পরিচালক তিনি। বর্তমানে বহুল পরিচিতি শিল্পীগোষ্ঠী কলরবের পরিচালকও ছিলেন একসময়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ