রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩১

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৩১

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের অবিলম্বে মুক্তি দিন চার ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

কারাবন্দী মজলুম আলেমদের মুক্তি ও সারা দেশে হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আজ সংবাদপত্রে এক যৌথ বিবৃতি দিয়েছেন দেশের চারটি ইসলামী দলের শীর্ষনেতৃবৃন্দ। তারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরোয়ার কামাল আজিজী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত বেদনা ও কষ্টের সাথে উপলব্দি করে আসছি যে, দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় অনেক আলেমকে বিনা অপরাধে জেলে বন্দি করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের নূন্যতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখে সেক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, আদালত থেকে জামিন হওয়ার পরও আলেমদের কারাগারে বন্দী রাখার উদ্দেশ্যে উচ্চ আদালতের মাধ্যমে জামিন স্থগিত করা হচ্ছে, অথবা নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। আমরা এসব অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেসকল উলামায়ে কেরাম ইতিমধ্যেই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের অধিকাংশ দিন তাদের হাজিরার জন্য আদালত থেকে আদালতে ঘুরপাক খেতে হচ্ছে। এসব রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করে আলেমদের হয়রানি বন্ধ করুন।

নেতৃবৃন্দ আরো বলেন,আমরা দেশের সরকার প্রধানকে জানাতে চাই, অবিলম্বে বিনাশর্তে কারাবন্দি আলেমদের মুক্তি দিন। বিশেষ করে মাওলানা মামুনুল হক,মুফতি মুনির হোসাইন কাসেমী, মাওলানা নুর হোসাইন নুরানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মাহমুদুল হাসান গুনভীসহ যারা এখনো কারাগারে মানবেতর জীবন-যাপন করছে তাদেরকে মুক্তি দিয়ে ইলমে হাদীসের খেদমতে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আলেমদের ওপর এ ধরনের জুলুম ইসলামের সাথে শত্রুতা রাখার নামান্তর। সুতরাং যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করেন, তাদেরকে বলব, যদি আপনাদের মধ্যে ন্যূনতম ইসলামের প্রতি, আলেম উলামাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখেন, তাহলে এসব বরেণ্য আলেমদের মুক্তি দিয়ে সেটা বাস্তবে প্রমাণিত করুন।

নেতৃবৃন্দ আরো বলেন,আলেম উলামাদের ওপর জুলুম করে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। এখনো সময় আছে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার পূর্বেই তাদেরকে মুক্তি দিয়ে দেশে স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ, অবাধ চলাচল ও বাকস্বাধীনতা নিশ্চিত করুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ