শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৩

‘ঐক্যবদ্ধভাবে এই জালিম সরকারকে হটাতে হবে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারকে হটাতে হবে। এর কোন বিকল্প নেই।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে ভোট চোরদের উচিত শিক্ষা দেয়া হবে। তিনি আরও বলেন, দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা, নাটক, উপন্যাসে ইসলামকে বিকৃত করে উপস্থাপন এবং শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বাতিলের মাধ্যমে তরুণদের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ফলে সন্ত্রাস, মাদক, ধর্ষণের মতো অপরাধ বাড়ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠলেও মুসলিম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কোনো জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেনি। এটা খুবই দুঃখজনক। সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ সংসদে সুইডেনের বিপক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ নুরজাহান হোটেলের কনফারেন্স হলরুমে জাতীয় উলামা মাশায়েখ কুমিল্লা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্ব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাঈদ, ড. আফম খালিদ হোসাইন, শায়খুল হাদীস আল্লামা নুরুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কুমিল্লা কওমী মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক, রানীর বাজার মাদ্রাসার মোহতামীম মাওলানা মনির হোসাইন, কাসেমুল উলুমের মোহতামিম মাওলানা আবদুর রাজ্জাক, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী শাহজাহান হাবিবী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ তৈয়্যব, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা নুর হুসাইন, মাওলানা এনামুল হক মজুমদার প্রমুখ।

ওলামায়ে কেরামগণ বলেন, সমাজ ও রাষ্ট্রে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাগুতি শক্তির মোকাবেলায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করতে হলে ওলামায়ে কেরামদেরকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, বর্তমানে শিক্ষা সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর সকল আয়োজন সম্পন্ন। সরকার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান শিক্ষামন্ত্রী সিলেবাসে অত্যন্ত চাতুরতার সাথে ইসলামী বিভিন্ন গল্প, ইতিহাস, মনিষীদের জীবনী তুলে দিয়ে রাম-নারায়ণ ইত্যাদি সিলেবাসে অন্তর্ভূক্ত করেছে। তারা বলেন, কথাবার্তা পরিস্কার শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ