বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৪

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৪

সরকার আবারও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

সরকার আবারও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার আরও একটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নির্বাচনকালীন জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী দল ঢাকায় এসেছে, তারাও চাচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন, ২০২২ সালে সাত ধাপে ইউপি নির্বাচনে ১০১ জন নাগরিক নিহত হয়েছেন। তাই আগামী নির্বাচন ঘিরে দেশকে সংঘাতময় পরিস্থিতি থেকে রক্ষার জন্য নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের ব্যবস্থা করতেই হবে।’

মঙ্গলবার  বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদ্য সমাপ্ত ৫ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মেয়রদের শপথ অনুষ্ঠানে ‘আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ ভোট দিতে পারে’ প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদও জানান তিনি। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘প্রধানমন্ত্রী বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী রক্তাক্ত হয়েছেন। তিনি কি ইন্তেকাল করেছেন, বলে মন্তব্য করেছেন সিইসি। পরে এ নিয়ে দুঃখ প্রকাশও করেছেন। এছাড়া নির্বাচনে ভোটারদের হুমকি-ধমকি, নৌকায় ভোট দিতে বাধ্য করা- এগুলো কি সুষ্ঠু ভোট?’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ