শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৪

ঝালকা‌ঠির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোঃ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকা‌ঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নদীতে নিখোঁজ হয়েছেন আরও ৪ জন।

আজ ১ জুলাই, দুপুর সোয়া ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাটসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও কেউ জানাতে পারেনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে।

দগ্ধদের মধ্যে আছেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এছাড়া জাহাজের একজন বাবুর্চিও দগ্ধ হয়েছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনী-২ নামের ট্যাংকারটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য এসেছিল। দুপুরে নদীর অপর পাড়ে নোঙর করা অবস্থায় ট্যাংকারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ট্যাংকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ঝালকাঠি, নল‌ছি‌টি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, ট্যাংকারটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ট্যাংকারের ৪ কর্মচারী নিখোঁজ রয়েছেন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ