মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০০

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০০

জাতীয় সরকারের দাবিতে ১১ জুলাই হরতাল! 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

এক ব্যক্তির শাসন অবসান প্রশ্নে কোন আপোষ নয়। গাড়ী, ভাঙচুর পুলিশের সঙ্গে মারামারি নয়, জনজীবনে ক্ষতি করে নয়, বরং সকলের স্বতঃস্ফূর্ত সমর্থনে আগামী ১১ জুলাই দেশব্যাপী পূর্ণদিবস হরতালের ডাক দিয়েছে ‘দেশপ্রেমিক মঞ্চ’ নামের একটি রাজনৈতিক সংগঠন। যার আহ্বায়ক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক। এর আগে ২৫ ডিসেম্বর হরতাল ডেকে প্রচারণার সময় আওয়ামী লীগের হামলার শিকার হন এই প্রকৌশলী। সোমবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটির নেতারা বলছেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসেই গণপ্রতিনিধিত্ব আইন ১৯৭২ সংশোধন করে স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের প্রকাশ্য অগ্রীম স্বাক্ষরের ১২(৩)এ ধারা এবং দল নিবন্ধনের নিপীড়নমূলক ৯০বি(১)এ৩ ধারা অন্তর্ভুক্ত করে। এর ফলে রাজনীতিতে ভিন্নমত পোষণের, নতুন নেতৃত্ব সৃষ্টির এবং নতুন দল গড়ে তোলার পথ রুদ্ধ হয়ে যায়। এভাবে শেখ হাসিনার সরকার যে বল্লালী কুলীন প্রথা চালু করে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট আবেদন (১৫৮০৩/১২) করেছি, যা’ আওয়ামী দখলে স্তব্ধ হয়ে আছে।

দেশপ্রেমিক মঞ্চের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে ৫ জানুয়ারি ২০১৪ বিনা ভোটের নির্বাচন করে। তারপর যারপরনাই নিপীড়ন করে বিএনপিকে কোণঠাসা করে। ৩০ ডিসেম্বর ২০১৮ নির্বাচনের আগে কিছু প্রতারক, লোভী, উচ্ছিষ্টভোগীদের কাজে লাগিয়ে বিএনপিকে কাছে টানে ও আগের রাতেই ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকে। আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল ও ‘জাতীয় সরকার’ এর অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত, কালো আইন, কালো টাকামুক্ত নির্বাচন করার লক্ষ্যে ১৭ দফা রোড ম্যাপ দিয়েছি।

সংগঠনটির নেতারা আরও বলেন, বাংলাদেশের রাজনীতি কারুর স্বার্থে দেশের ভেতরে বা বাইরে থেকে ‘রিমোট কন্ট্রোল’এ আর নয়। দেশের রাজনীতি হতে হবে জনগণের স্বার্থে, জনগণের ইচ্ছায়। বাংলাদেশ হবে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’। এই দেশে রাজা নেই, তাই কোন প্রজাও নেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ সকলের, সর্বজনের। কিন্তু এই দেশটা এখন এক ব্যক্তির কবলে পড়েছে।

দেশপ্রেমিক মঞ্চের নেতারা বলেন, আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি নই পরাজিতও নই, আমরা দেশপ্রেমিক শক্তি। বাংলাদেশকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে আমরা আওয়ামী-বিএনপিসহ সকল দলের গণতন্ত্রকামীদের প্রতি শনিবার বিকেল ৪-৫টা শাহবাগে আহ্বান করছি। পরদিন নিম্নবর্ণিত স্থান ও সময়ে সকল দলের সমর্থকদের উপস্থিতিতে ‘অবৈধভাবে চেপে থাকা সরকারকে বিদায় করতে ৯ দফা পূর্বশর্ত’ ও প্রস্তাবিত ‘জাতীয় সরকার’ এর ১৭ দফা রোডম্যাপ বিষয়ে মতবিনিময় করা হবে।

আগামী ২৫ জুন রবিবার বিকাল ৪টায় পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ