বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩০

বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৩০

খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ জুন) সকালে খুলনা জেলা দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া তিনজন আহত হয়েছেন।

 

বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার(৩৫) মাছ ধরার সময়, কাকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ শাহিনুল ইসলাম বলেন সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে দাকোপ তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ ৩ জন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে আজিজুল শেখ মারা যায়। তবে অন্যদের কোন সমস্যা হয়নি।

অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ চার থেকে পাঁচজন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন। আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল মৃত্যবরণ করে। এসময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা আহত হন।

আর বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন গাজীর ছেলে সাইফুল ইসলাম বলেন, বজ্রপাতে আজিজুল শেখ মারা গেছেন। বাকিরা সুস্থ রয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ