শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৫

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৫

দেড় মাসের ব্যবধানে চবিতে ফের শিক্ষার্থীর আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি: তেলাপোকা মারার বিষ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী এলাকায় নিজ বাসায় ওই ছাত্রী বিষ পান করেন। এ নিয়ে মাত্র দেড় মাসের ব্যবধানে চবিতে দ্বিতীয়বারের মতো আত্মহত্যার ঘটনা ঘটলো।

পরে পরিবারের সদস্যরা তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আত্মহত্যা করা ওই ছাত্রী চবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায়। এর আগে সবশেষ গত ৮ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে চবির শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী।

চবির প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, বিকেলে বড় ভাইয়ের সঙ্গে রাগ করে ঘরে থাকা তেলাপোকা মারার বিষ খেয়ে নেন ওই ছাত্রী। চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার আত্মহত্যাকারী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বড় ভাইও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়ি এলাকায়। পড়ালেখার সুবিধার্থে তারা বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশের একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ