শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২২

ঝালকাঠিতে দুই বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু, পরিবার বলছে হত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহত শিশুর নাম মোনায়েম হাওলাদার(২) তার বাবার নাম মোস্তফা হাওলাদার। তিনি ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শিশু মোনায়েম হাওলাদার তার মায়ের সাথে মামা বাড়ী বেড়াতে আসে। রবিবার(২১মে) বিকেল থেকে তাকে কোথাও খুজে না পেয়ে এক পর্যায়ে তার স্বজনরা বাড়ীর পিছনে ডোবার ভিতর থেকে রাতে তার লাশ উদ্ধার করে। এসময় তার চোখ ও নাক থেকে রক্ত ঝড়ছিল বলে তারা জানান।

বাসিন্দা জলিল মৃধা জানান, গতকাল শিশুর মা সালমা বেগম ও তার খালা নিজেদের পুকুরে গোসল করতে আসেন। সেই সময় শিশু মোনায়েম হাওলাদার তাদের পিছনে পিছনে পুকুর পাড়ে চলে আসেন। তার মা আবার বাড়ির ভিতরে চলে গেলে সেই ফাঁকে সে অন্য কোথাও চলে যায়। যেটা তার মা এবং খালা তাৎক্ষনিক কেহই খেয়াল করেননি। পরবর্তীতে তাকে খোজাখুজির পর লাশ পাওয়া যায়।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার বলেন, আমার শ্বশুরের কোন ছেলে সন্তান না থাকায় জমিজমা নিয়ে তাদের প্রতিবেশী আলী আকব্বরদের সাথে বিবাদ ছিল। তারাই আমার ছেলে হত্যার সাথে জরিত থাকতে পারে। তার লাশ দেখে মনে হচ্ছে না সে পানিতে পরে মারা গেছে। আমরা এ হত্যার ঘটনায় আইনগত পদক্ষেপ নিবো।

এ ব্যাপারে আলী আকব্বর জানান, তাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু শিশু নিহতের ঘটনায় আমার পরিবারের কেউ জরিত নয়। আমাদের জানা মতে সে পানিতে ডুবে মারা গেছে। যদি এটা হত্যাকান্ড হয়ে থাকে তাহলে আমরাও এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করছি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান,নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তার স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ