শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১১

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১১

সাফল্যের ধারাবাহিকতায় খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন খুলনা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনার মোট ৭০ জন (নিয়মিত হিসেবে ষষ্ঠ ব্যাচের ৫২ জন, অনিয়মিত হিসেবে চতুর্থ এবং পঞ্চম ব্যাচের মোট ১৮ জন) পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৪২ জন সকল বিষয়ে পাশ করে এবং ৫ জন এনাটমি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। পাশের হার শতকরা ৮২.৭। অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে ফাওজিয়া ফারিহা, বসরা আমিন ঐশ্বী, পাপিয়া আক্তার, সৌরভ সরকার, ফেরদৌস অহিদ শাওন।

উল্লেখ্য, এ বছর সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে মোট ৮ জন বিভিন্ন বিষয়ে (৬ জন এনাটমি এবং ২ জন বায়োকেমিস্ট্রি) অনার্স নম্বর অর্জন করে।

এ ছাড়া তৃতীয় বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২২ এ আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনার মোট ৪৩ জন (নিয়মিত হিসেবে চতুর্থ ব্যাচের ৩৯ জন, অনিয়মিত হিসেবে তৃতীয় ব্যাচের ৪ জন) পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ জন সকল বিষয়ে পাশ করে এবং ১ জন ফার্মাকোলজি বিষয়ে বিরল অনার্স নম্বর (৮৫%) অর্জন করে। পাশের হার শতকরা ৮৯.৭।
সরকারি-বেসরকারি ২৪টি মেডিকেল কলেজের মধ্যে ফার্মাকোলজি বিষয়ে একমাত্র অনার্স নম্বর প্রাপ্ত শিক্ষার্থী হচ্ছেন অত্র কলেজের তানিয়া আক্তার সাথী।
উল্লেখ্য সে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে-২০২০ এ এনাটমি বিষয়ে অনার্স নম্বর অর্জন করেছিল।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান জানান , এই কলেজে প্রতি বিভাগে আছেন পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক, যাদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশুনার সুযোগ লাভ করেন। আছে উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক কেন্টিন।

উপাধ্যক্ষ ডাঃ মোঃ এহসানুল ইসলামের মতে নিয়মানুবর্তিতা এবং আধুনিক সময়োপযোগী শিক্ষণ ব্যবস্থার কারনেই এই কলেজ বার বার সাফল্যের শিখরে আরোহন করছে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ