শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৪

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২৪

কর্ণাটকে কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য: হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কেশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) অভিযোগটি দায়ের করেছেন আঞ্জুমান-ই-ইসলামিয়া সংগঠনের সভাপতি জামির আহমেদ।

সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে হত্যার ঘটনার প্রতিবাদে গত ১ জুলাই হিন্দুত্ববাদী সংগঠনের কিছু কর্মী-সমর্থক প্রতিবাদ বিক্ষোভ করছিল। অভিযোগে বলা হয়েছে, সে সময়ে হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি তার বক্তব্যে বলেছিলেন, যারা কোরআন পড়ে এবং অনুসরণ করে তারা সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) হিন্দি গণমাধ্যম “দৈনিক ভাস্কর” সূত্রে প্রকাশ, ওই প্রতিবাদ কর্মসূচির সময়ে হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করেছিলেন এবং উদয়পুর হত্যার উল্লেখ করেছিলেন। কেশব মূর্তি বলেছিলেন-‘কুরআন একটি অপরাধমূলক গ্রন্থ। এটি মানুষকে পাথর মেরে ও শিরশ্ছেদ করে হত্যা করার নির্দেশ দেয়। যারা কুরআন পড়ে তারা সবাই সন্ত্রাসী হয়ে গেছে।’

কেশব মূর্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১৫৩-বি এবং ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ