শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৯

নরসিংদী মেহেরপাড়া ইউপি সদস্য আতাউর ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোঃ মাহমুদ, নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে তারা মিষ্টি বিতরণ করে।

গ্রেফতারকৃত আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। তার ক্ষমতার দাপটের কারণে কেউ কথা বলতে পারে না।

স্থানীয় বাসিন্দা মোঃ ইমতিয়াজ রহমান বলেন, সে ইউপি সদস্যের ধাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, হত্যা ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি । তাকে পুলিশ গ্রেফতারের খবর পেয়ে আমরা মিষ্টি বিলিয়েছি ইউনিয়নে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে ইতিপূর্বে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ