শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৫৭

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত সাবেক স্বামীর আত্মসমর্পন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার পেটে ছুরি বসিয়েছে আতিক নামের এক যুবক। রুনা খানম নামের ৩৫ বছর বয়সী আহত নারী ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত।

শিক্ষিকার শরীরে ছুরি দিয়ে রক্তাক্ত জখমের পর দ্বিতীয় স্বামী আতিকুর রহমান পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। আতিকের দাবী রুনা খানম তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারনে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

প্রত্যাক্ষদর্শী জেসমীন সুলতানা, বায়জীদ হাওলাদার এবং আশিকুর রহমার জানান, মঙ্গলবার (৪এপ্রিল) সকাল ১০ টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করো পেটে ও বুকে ছুড়ি চালিয়েছে আতিকুর রহমান।

রক্তাক্ত যখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। ঘটনার সময় ঐ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত এর হাতে রক্তমাখা ছুড়ি সহ আত্মসমর্পন করে আতিকুর রহমান। আত্মসমর্পনের সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশ্য রুনাকে কুপিয়েছি। আমার সাস্তি যা হয় আমি মেনে নিবো।

এর পরেই সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমান দল ঘটনাস্থল থেকে আতিককে থানায় নিয়ে আসে। প্রকাশ্যে সড়কে দারিয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃনাসির উদ্দিন সরকার।

আটককৃত আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন ওসি।

এদিকে স্থানীয়দের সহযোগীতায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিক্ষিকা রুনা খানম কে। তবে আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা।

ঐ সময়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃমেহেদী হাসান সাগর বলেন, ‘রোগীর পেট ও স্তননহ শরীরের ৪ জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল মেডিক্যলে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ