শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৩

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৩

নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কে কুপিয়ে আহত করেছে তার প্রতিপক্ষের লোকজন। শুক্রবার(৩১মার্চ) বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভারানী বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত ইউপি চেয়ারম্যান (সাবেক) কবির হোসেন কে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ঘটনাস্থল ভারানি বাজারের পাশে স্থানীয় বাসিন্দা আ: খালেক হাওলাদার পুকুরে পানির পাম্প লাগিয়ে নির্মানাধীন বিল্ডিং এ পানি দিচ্ছেন। পানির পাইপ সড়কের উপর থাকায় গাড়ি চলাচলে সমস্যা হওয়ার কথা বলে তা সড়িয়ে ফেলতে বলেন সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আ. খালেক হাওলাদারের ছেলে সাগর হাওলাদার, শফিক হাওলাদার ও তার ভাগিনা আলকাচ হাওলাদার কবির হোসেন(৫৫) ও তার বড় ভাই দেলোয়ার হোসেন(৬০) কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এ ঘটনার রেশ ধরে কবির হোসেনের লোকজন জড়ো হয়ে আ. খালেক হাওলাদার(৬০),তার বোন আলেয়া বেগম(৬০) ও তার স্ত্রী খালেদা আক্তার(৪৫)কে পাল্টা মারধর করে। আ. খালেক হাওলাদারকে গুরুতর অবস্থায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।

আহত কবির হোসেনের ভাগিনা সাইদুল ইসলাম জানান, সামান্য একটি বিষয় নিয়ে তার মামার উপর হামলা করা হয়েছে। হামলাকারীরা বিগত ইউপি নির্বাচন থেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ করে আসছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে আ. খালেক হাওলাদারের স্ত্রী খালেদা আক্তার বলেন, আমরা রাস্তার উপর দিয়ে পানি আনলেও তাতে তেমন সমস্যা হয় নি। এনিয়ে কবির হোসেন ওখানে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় আমার ছেলেরা প্রতিবাদ করলে তার লোকজন এসে আমাদের উপর হামলা করে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ