বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ২:৪৩

বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ২:৪৩

নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা ‘আত্মশুদ্ধি’র জন্য গেলেন তাবলিগে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

নির্বাচনে জয়ের পর চেয়ারম্যানের নেতৃত্বে তাবলিগে গিয়েছেন নির্বাচিত সদস্যরা। উদ্দেশ্য ‘আত্মশুদ্ধি’। নবনির্বাচিত নারী সদস্যরা তাবলিগে যেতে না পারায় তাদের স্বামীদের পাঠিয়েছেন।

এমন ঘটনা ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। শুক্রবার (১৯ নভেম্বর) পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছলেমান আলীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল তাবলিগ জামাতে গেছে। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ১১ নভেম্বর ওই ইউপি নির্বাচনে জয় লাভ করেন তারা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছলেমান আলী দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

তাবলিগ জামাতের নিয়ম অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট ওই দলের (জামাতের) আমির হিসেবে নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান নিজেই। সাত দিনে তারা দুই মসজিদে অবস্থান করবেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের পর নিজেদের আত্মশুদ্ধির জন্য তাবলিগ জামাতে গেলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান আমাদের সবাইকে নিয়ে তাবলিগ জামাতে এসেছেন, এতে আমরা অনেক আনন্দিত। তিনি আমাদের অনেক বিষয়ে শিক্ষা দিচ্ছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান ছলেমান আলী বলেন, ‘আমার ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মহিলা সদস্যদের স্বামীদের নিয়ে আমরা ১৩ জন তাবলিগ জামাতে এসেছি। আগে থেকেই আমরা নামাজ পড়তাম। নিজেদের আত্মশুদ্ধির জন্য আমরা জামাতে এসেছি।’

সূত্র- কালের কণ্ঠ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ