মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৩

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৩

মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘের উদ্যোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

দেরিতে হলেও মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধের অভূতপূর্ব এক উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার (১৮ জুন) সংস্থাটির সাধারণ পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব গৃহিত হয়। সেখানে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক জান্তার প্রতি নিন্দা জানানোর পাশাপাশি দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি উঠে আসে।

গৃহিত প্রস্তাবে আরও বলা হয়, অং সান সুচিসহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ কিংবা অস্ত্র ব্যবহার করা যাবে না। জাতিসংঘের এমন প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটিকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

সাধারণ পরিষদে উত্থাপন করা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১১৯টি দেশ। বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশটি হলো বেলারুশ। এছাড়া ৩৬টি দেশ ভোটদানে বিরত ছিল, এদের মধ্যে আছে মিয়ানমারে অস্ত্র বিক্রি করা চীন ও রাশিয়া। ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে তারা বলছে, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি ‘অভ্যন্তরীণ বিষয়’।

জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উলুফ স্কুগ বলেন, এই প্রস্তাবের মাধ্যমে মূলত মিয়ানমারে অবৈধভাবে ক্ষমতা দখল করা জান্তা সরকারকে বাতিল ঘোষণা করা হয়েছে। বিশ্বের চোখে তারা এখন একঘরে। কারণ, এই প্রস্তাব গৃহীত হওয়ার মধ্য দিয়ে ১১৯টি দেশের জনগণ মিয়ানমারের বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন অং সাং সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। এরপর থেকে দেশটির জনগণ বিক্ষোভ করে আসছে। নিরাপত্তা বাহিনীও বিক্ষোভ দমেন সমানে গুলি চালাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ৮০০ বিক্ষোভকারী নিহত ও সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ