শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪৪

বৃদ্ধা মাকে বাগানে ফেলে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকার পথে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

বৃদ্ধা মাকে বাগানে ফেলে গেটে তালা আটকে স্ত্রী-সন্তানসহ ঢাকায় পাড়ি জমিয়েছেন তারই একমাত্র ছেলে। তার আগে বাড়িসহ জায়গা -জমি সব বিক্রি করে দেন ছেলে।

সোমবার খুলনার পাইকগাছার কপিলমুনির শিলেমানপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে বৃদ্ধার ভাই মোহাম্মদ আলী ও তার ছেলে আব্দুর রহমান খবর পেয়ে তাকে উদ্ধার করে কাশিমনগরে তাদের বাড়িতে নিয়ে যান।

ওই বৃদ্ধার নাম জামিলা বিবি (৮২)। তিনি একই এলাকার মৃত লতিফ সরদারের স্ত্রী। তার একমাত্র ছেলের নাম জায়েদ (৫০)।

জামিলা বিবির ভাইয়ের ছেলে আব্দুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে মস্তিষ্ক বিকৃত ও দৃষ্টি প্রতিবন্ধী জামিলাকে অপ্রকৃতিস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফীকে জানালে তিনি জামিলাকে নিয়ে থানায় যেতে বলেন।

এরপর থানায় থেকে ইউএনও অথবা স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য এজাহার আলীকে জানিয়ে জামিলাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে যান।

তিনি আরো জানান, জামিলাদের দু’টি ভবনের চারটি রুমের সবগুলোই তালাবদ্ধ ছিল। জামিলাকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিবেশী এক নারী জায়েদ ঘরের চাবি রেখে গেছে বলে জানান। তবে জায়েদ তার স্ত্রী-সন্তানদের নিয়ে কোথায় গেছেন কিংবা কবে ফিরবেন তা কাউকে জানিয়ে যাননি।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুর রহমান বলেন, জায়েদ তার মাকে ফেলে যাবার আগে বাড়ি-ঘর সব বিক্রি করে দিয়েছেন। তবে কার কাছে বিক্রি করেছেন তা জানা যায়নি।

মোবাইলে জামিলার ছেলে জায়েদের সাথে কথা বললে তিনি জানান, মাকে ফেলে রেখে যাওয়ার সময় তিনি অনেক কেঁদেছেন। তবে কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা তা জানাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা জামিলা বিবির মস্তিষ্ক বিকৃতি আছে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধীও। ছেলে জায়েদের সাথে থাকতেন শিলেমানপুরেই। তার নাতিরা ঢাকায় বড় চাকুরী করেন। সোমবার দিনের কোন এক সময় মাকে বাড়ির বাগানে ফেলে রেখে বাগানের গেটে তালাবদ্ধ করে ঢাকায় চলে যান জায়েদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ