মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২১

মঙ্গলবার | ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ রমজান, ১৪৪৭ হিজরি | ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২১

আজ-কালের মধ্যেই পিএসজিতে মেসির স্বাস্থ্য পরীক্ষা!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

বার্সেলোনা থেকে বিদায়ের পর মেসির সম্ভাব্য ক্লাব নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের খবর চাউর হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আজ রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিষয়টি নিশ্চিত করেন খোদ মেসি।
এবার ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, আজ রোববার রাত বা কালকের মধ্যেই হয়ে যেতে পারে বিশ্বসেরা এ ফুটবলারের মেডিকেল পর্ব।

লে’কিপের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই পিএসজিতে যোগ দিতে পারেন মেসি। আর্জেন্টাইন এ ফরোয়ার্ড ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। খুব শিগগিরই তিনি ফ্রান্সে পাড়ি জমাবেন এবং আজ রাত বা কালকের মধ্যেই লিগ ওয়ান জায়ান্ট পিএসজির সঙ্গে মেডিকেল পর্ব শেষ করবেন।

বার্সেলোনা থেকে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন মেসি। স্প্যানিশ ও ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলোর পর এবার পিএসজিতে যাওয়া নিয়ে সম্ভাবনার কথা জানালেন মেসি নিজেই।

তিনি বলেন, ‘এটি (পিএসজি) একটি সম্ভাবনা। আমি এখনও কোনো ক্লাবের ব্যাপারে নিশ্চিত হইনি। খবর (বার্সা থেকে বিদায়) নিশ্চিত হওয়ার পর অনেক ক্লাব থেকেই ফোন পেয়েছি, অনেকেই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। এ নিয়ে আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। ’

মেসির এ বক্তব্যের পর অবশ্য ফরাসি মিডিয়ার এ খবর মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে কি লা লিগার পর এবার লিগ ওয়ান মাতাতে ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন এ ফুটবলের রাজা? এটিই এখন দেখার বিষয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ