রবিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাবান, ১৪৪৭ হিজরি | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৩৯

রবিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাবান, ১৪৪৭ হিজরি | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৩৯

মাত্র ৫ মাসে কোরআন হিফজ করলেন স্কুল থেকে আসা নাদিয়া সুলতানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ
মুহাম্মাদ রবিউল হাসান:

মাত্র ৫ মাসে কোরআন মুখস্থ করলেন স্কুল থেকে আসা চট্টগ্রাম বাঁশখালী দারুল কারীম মাদরাসার মহিলা হিফজখানার ছাত্রী নাদিয়া সুলতানা আজিজা। ১ নভেম্বর সোমবার তার হিফজের সবক সম্পন্ন হয়।

দারুল কারীম মাদ্রাসার পরিচালক মাওলানা শাফকত হোছাইন চাটগামী বলেন, ৫ মাস পুর্বে বিগত ৩০ মে তার হিফজের সবক শুরু হয়েছিল। নাদিয়া বাঁশখালীর রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্কুলে এবার ৭ম শ্রেণীর পরীক্ষার্থী নাদিয়া সুলতানা। করোনায় স্কুল বন্ধের সময়ে গত বছরের অক্টোবর মাসে দারুল কারীম মাদরাসায় ভর্তি হোন তিনি। স্বল্প সময়ে নাজেরা শেষ করে চলতি বছরের ৩০ মে তার হিফজের সবক শুরু হয়। সর্বমোট ৫ মাসে (১৫০ দিন) তার হিফজ সম্পন্ন হয়।

প্রখর মেধাবী নাদিয়া সুলতানা আজিজা বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পুর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর কন্যা। নাদিয়ার বয়স বর্তমানে ১১ বছর। অত্যন্ত নম্র ভদ্র ও মেধাবী মেয়েটিকে আল্লাহ দিন দিন তরক্কি ও অগ্রগতির দোয়া কামনা করেন দারুল কারীম মাদ্রাসার পরিচালক, মাওলানা শাফকত হোছাইন চাটগামী।

বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসার পরিচালক মাওলানা শাফকত হোছাইন চাটগামী আরো বলেন,উক্ত মাদ্রাসায় বর্তমানে মহিলা হিফজখানায় ৩ জন হাফেজা/শিক্ষিকার তত্ত্বাবধানে ৬৫ জন ছাত্রী অধ্যায়নরত আছেন। তাছাড়া দারুল কারীমের মুল পুরুষ শাখায়ও বর্তমানে হাফেজ সাহেবের সংখ্যা ৫ জন। ১১ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এখানে ২ শতাধিক ছাত্রছাত্রী অধ্যায়নরত আছেন।

গত ১২ সেপ্টেম্বর খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী [কুয়াকাটা হুজুর] এর মাধ্যমে যে ৮ জন ছাত্র ছাত্রীকে আমরা হিফজ সমাপনী পাগড়ি ও সম্মাননা প্রদান করেছি এর মধ্যে ৩ জন ছিল ছাত্রী। যার মধ্যে সরলের মিনজিরিতলা এলাকার প্রবাসী মাওলানা মোহাম্মদ ইসমাঈলের কন্যা আয়শা ছিদ্দিকা রুহিও হিফজ সম্পন্ন করেছে মাত্র ১ বছরে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ