বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:১০

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:১০

এবার মাজার ই শরিফও দখল নিয়েছে তালেবান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মাজার ই শরিফের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। গত কয়েক দিন ধরে আফগান সেনাবাহিনী শহরটি রক্ষার জন্য কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল এবং দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল।শেষ পর্যন্ত গতকাল (শনিবার) বিকেলে তালেবানের হাতে শহরটির পতন হয়।

এর ফলে ৬ আগস্টের অভিযানর পর আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২২টিই তালেবানের নিয়ন্ত্রণে চলে এলো। পশ্চিমা-সমর্থিত সরকারের হাতে এখন কাবুলসহ বিচ্ছিন্নভাবে থাকা কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ বজায় থাকল।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় ঘোষণা করেন, তারা আফগানিস্তানের বল্‌খ প্রদেশের রাজধানী মাজার শরিফের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর হিসেবে পরিচিত মাজার শরিফ ই তালেবানের হাতে চলে যাওয়ায় আফগানিস্তানের গোটা উত্তরাঞ্চলের ওপর এই গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাজ সহজ হলো। এখন দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের অবশিষ্ট এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখা কাবুল সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।

এর আগে গত কয়েক দিনে আকস্মিকভাবে তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এরইমধ্যে তারা আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত ও কান্দাহারের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা রাজধানী কাবুলের কাছাকাছি পৌঁছে গেছে বলেও কোনো কোনো সূত্র খবর দিয়েছে।

আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে বর্তমানে ২২ প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের হাতে রয়েছে। রাজধানী কাবুলসহ দেশের পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু প্রদেশ কেবল বর্তমানে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি গত বুধবার মাজার ই শরিফ শহর পরিদর্শনে গিয়ে সেখানকার কয়েকজন সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেছিলেন।

মাজার ই শরিফ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সবচেয়ে জনবহুল শহর এবং উত্তর আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। মহাসড়ক ও রেলপথে প্রতিবেশী উজবেকিস্তানের সাথে বাণিজ্যিক যোগাযোগ এই শহরের মাধ্যমেই হয়ে থাকে।

এদিকে তালেবান দাবি করেছে, তারা শনিবারই আফগানিস্তানের আরো তিনটি প্রদেশ পাকতিয়া, পাকতিকা ও কুনারের রাজধানী দখল করে নিয়েছে। শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানায় সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল যুদ্ধ হয়। এই শহরেরও নিয়ন্ত্রণ গ্রহণ করার দাবি করেছে তালেবান। সূত্র: আল জাজিরা ও পার্স টুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ