বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫০

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫০

যশোরের লেবুতলায় ইউপি চেয়ারম্যান মিলনকে গণসংবর্ধনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

মুহাম্মাদ আব্দুল আওয়াল

যশোর জেলা প্রতিনিধি:

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ মার্চ) লেবুতলা তেঁতুলতলা বাজার বণিক সমিতি এ গণসংবর্ধনার আয়োজন করে।

এদিন সংবর্ধিত ও প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাজারের ব্যবসায়ী ও শতশত দলীয় নেতাকর্মীরা স্বাগত মিছিলে মুখরিত করে তোলে। এ সময় আলিমুজ্জামান মিলনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন লেবুতলা তেঁতুলতলা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

উপস্থিত ব্যবসায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। আপনাদের সেবক হিসেবে সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। লেবুতলা ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা চাই।’

বিকেল সাড়ে পাঁচটায় বাজারের প্রাণকেন্দ্র পোস্ট অফিসের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসাহক হোসেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সহ-সভাপতি আক্তার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি জান্নাতুল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য জহুরুল হক। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ, কওছার হোসেন, আব্দুল খালেক, বণিক সমিতির সভাপতি ছরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা শামীম হোসেন, বাপ্পী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ