রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১১

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১১

মসজিদুল হারামে প্রথম জুমা পড়ালেন শায়খ ইয়াসির আল-দাওসারি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মক্কা মুকাররমার পবিত্র মসজিদুল হারামে প্রথম জুমার নামাজের ইমামতি করলেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি। এর আগে তিনি ইসলামের প্রধান এই মসজিদের ইমাম ছিলেন। জুমার নামাজ পড়ানোর মাধ্যমে শায়খ দাওসারি খতিব হিসেবে অভিষিক্ত হলেন।

শুক্রবার পবিত্র কাবা প্রাঙ্গনে স্থাপিত মিম্বরে দাঁড়িয়ে খুতবা ও এরপর নামাজ পড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইমামতির সাথে সাথে খেতাবতের দায়িত্বও পালন করলেন তিনি।

এর আগে গত ৭ ডিসেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সম্মতিক্রমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তাকে নিয়োগের ঘোষণা দেন। ইসলামের প্রধানতম মসজিদের মিম্বর থেকে বিশ্বের মুসলিমদের কাছে ইসলামের সাম্য-সম্প্রীতি ও মধ্যপন্থার বার্তা পৌঁছে দিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানান শায়খ সুদাইস।

শুক্রবার জুমার খুতবায় শায়খ ইয়াসির আল-দাওসারি তাওহিদের গুরুত্ব তুলে ধরেন। শিরিক থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র মহান আল্লাহর ইবাদত করা এবং তাঁকে সৃষ্টিকর্তা ও একমাত্র প্রতিপালক হিসেবে বিশ্বাস করা একজন মুসলিমের প্রধান কর্তব্য। এটি ছিল যুগে যুগে সব নবী-রাসূলের দাওয়াতের প্রধান লক্ষ্য।’ এরপর তিনি পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে এর ব্যাখ্যা তুলে ধরেন।

শায়খ ড. ইয়াসির দাওসারি ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারাজ প্রদেশে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের কাছে প্রাথমিক পড়াশোনা শেষ করে স্থানীয় মাদরাসায় হিফজ করেন। এরপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেন। ১৯৯৯ সালে তিনি কিং আবদুল আজিজ মিলিটারি একাডেমিতে স্নাতক স্তরে এক বছর পড়েন। সেখানের পড়াশোনা শেষ না করেই ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটিতে শরিয়াহ বিভাগে ভর্তি হন এবং ২০০২ সাল থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৮ সালে ফিকাহ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এরপর তার কর্মজীবন শুরু হয়। পড়াশোনা শেষে রিয়াদের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি মক্কার পবিত্র মসজিদুল হারামে পাঁচ বছর পর্যন্ত রমজান মাসে তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদুল হারামের নিয়মিত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।

এদিকে একই দিন পবিত্র মসিজদে নববিতে নতুন খতিব হিসেবে অভিষিক্ত হন শায়খ খালিদ আল-মুহান্না। তিনিও ওই দিন ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদে প্রথম বার জুমার খুতবা ও নামাজ পড়িয়েছেন।

সূত্র : হারামাইন শারিফাইন ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ