শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৫

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৫

তাসকিনকে পুরস্কৃত করতে বললেন মাশরাফি!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো আইপিএলে ডাক পেলেও জাতীয় দলকেই প্রাধান্য দিয়েছেন তাসকিন আহমেদ। এজন্য ডানহাতি এই পেসারকে পুরস্কৃত করতে বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। তাকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের নতুন দলটি। কিন্তু সিরিজের মাঝে প্রস্তাব আসায় বিসিবি তাসকিনকে অনুমতি দেয়নি। তাসকিন নিজেও জাতীয় দলকেই বেছে নিয়েছেন।

আইপিএলকে ‘না’ বলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক সিরিজ জয় এনে দিয়েছেন তাসকিন। হয়েছেন সিরিজ সেরাও।

তাসকিনের আইপিএলে না যাওয়ার সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছিলেন মাশরাফি। আজ মিরপুর শের-ই-বাংলায় তিনি তাসকিনকে পুরস্কৃত করার দাবি জানালেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে নূন্যতম পুরস্কার দেওয়া হয়। ‘

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টাকা ছেড়ে জাতীয় দলকে বেছে নেওয়া ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ইতিবাচক প্রভাব নিয়ে ম্যাশ বলেন, ‘পুরস্কার দিলে হয় কি, ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ফরম্যাটে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। ‘

নিলামে সাকিব আল হাসান সুযোগ না পাওয়ায় এবং তাসকিন না যাওয়ায় এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। যিনি গত এক বছর ধরে টেস্ট ফরম্যাটে খেলছেন না। আইপিএলে আজ ফিজের নতুন দল দিল্লি ক্যাপিটালস মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচে খেলছেন না কাটার মাস্টার।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ