মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৬

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৬

‘সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি হয়ে অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা দেশের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে তারাও সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি হয়ে স্বীকৃতি বঞ্চিত। অনেক ক্ষেত্রে সিন্ডিকেটের লোকরা দুর্নীতির মাধ্যমে আওয়ামীলীগে সদস্য অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বাইরের প্রকৃত মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা বানাচ্ছে।

আজ রবিবার (২৭ মার্চ) দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতার ৫১ বছরে দেশে দুর্নীতি বন্ধ হয়নি বরং বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিবাজরা সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থন দখল করে থাকায় দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতিবাজদের কারনে দেশের সব যায়গায় সিন্ডিকেটের শাসন চলছে। দেশকে দুর্নীতি মুক্ত করা না গেলে মানুষের রক্ত চোষা সিন্ডিকেট বন্ধ করা যাবে না।

তিনি বলেন, কথা ছিলো গরীব ধনী-মালিক-শ্রমিক, সরকারী দল, বিরোধী দলের মধ্যে ভেদাভেদ থাকবে না। থাকবে না ধর্মীয় কোন ভেদাভেদ। কিন্তু স্বাধীনতার ৫১ বছরে ভেদাভেদ চরমে পর্যায়ে পৌঁছেছে। সাম্য, মানবাধিকার ও সুশাসন নেই। হাজার মানুষ খোলা আকাশের নীচে বসবাস করছে। আশরাফুল মাখলুকাত মানুষ ডাষ্টবিনের পাশে খোলা আকাশের নীচে কাক-কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে। হাজারো মানুষ বস্ত্র, চিকিৎসার জন্য হাহাকার করছে। সাম্য আজ কোথায়?

মুফতী ফয়জুল করীম বলেন, কিছু মানুষের কাছে সিংহভাগ অর্থ আর সিংহভাগ মানুষ নিরবে অর্ধাহার, অনাহারে নিরব দুর্ভিক্ষে না খেয়ে মারা যাচ্ছে। এমন অবস্থার জন্য জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশনিয়ে দেশকে স্বাধীন করেনি। স্বাধীনতা সংগ্রাম হয়েছে সমতার জন্য। একই দেশে বসাবাস করে সরকারী দলের লোকদের জন্য মর্যাদা আর বিরোধী দলের লোকদের জন্য লাঞ্চনা এটা সাম্য নয়।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুছ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব ড. মোঃ আক্তারুজ্জামান হামিদী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ লুৎফুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেন তুহিন, মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্টার কামরুল হক, ডা. রিফাত আল মাজিদ, ইউসুফ হোসেন বাচ্চু, মুফতী আব্দুল্লাহ আল মামুন, মুফতী মোঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মাহমুদুল হাসান হিফজ, মোঃ মোস্তাফিজুর রহমান পটুয়াখালী প্রমুখ।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ