বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪২

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪২

তিনি ফল পেয়েছেন, কাবা শরীফ থেকে ভিডিও বার্তায় মাহি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সৌদি আরবে ওমরাহ পালনরত মাহি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, ‌’বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।’

ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমি মাহি, মক্কার হারাম শরীফ থেকে বলছি। আপনারা জানেন, আমরা ওমরা পালন করতে এসেছি। এজন্য ফোন রিসিভ করছি না। এবাদত করতে এসেছি, সেটাই ঠিক মতো করতে চাই। যেটা বলার জন্য ভিডিওটা করেছি সেটা হচ্ছে, আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানে সেদিন কতটা আঘাত লেগেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এবং আজ আরও একবার আমি বিব্রত হলাম। নিজের কাছে ছোট হলাম, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিজে থেকে ভেবে দেখবেন, এ রকম ভাষা বা ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেওয়ার ছিল? সেদিন আমার কিছু বলার ভাষা ছিল না। আমি সেজন্য কোনো প্রতিবাদ করিনি। যেভাবে পেরেছি, পাশ কাটিয়ে যাওয়া উচিত বলে মনে হয়েছে, আমি পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা। বরাবরের মতো আমি আল্লাহর কাছে বলেছি, আমি কষ্ট পেয়েছি। যে কষ্ট দিয়েছে, সেই ফল তিনি পেয়েছেন।’

মাহি বলেন, এই বিষয় নিয়ে এখান থেকে কথা বলার মানসিকতা আমার নেই। আমি দোষী কি না আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ওমরা যেন আল্লাহ কবুল করেন। আমার কোনো দোষ ছিল না। আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ