বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:৩১

বুধবার | ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ শাবান, ১৪৪৭ হিজরি | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:৩১

‘ই-কমার্স মুভার্স এ্যাওয়ার্ড’ পেল মহাসাগর ডটকম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

করোনায় প্রশংসনীয় বাণিজ্যিক সেবা প্রদানের জন্য ই-ক্যাব এ্যাওয়ার্ড পেল মহাসাগর ডটকম। লকডাউনের কবলে গৃহবন্দি মানুষের পাশে নিত্যপণ্যের বাণিজ্যিক সেবা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। নিজেদের কাজের স্বীকৃতি স্বরূপ এ সকল প্রতিষ্ঠানকে ‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড’ প্রদান করেছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

ই-ক্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এম.পি) অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মহাসাগর ডটকম-কেও ‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড’ প্রদান করেন। প্রতিষ্ঠানের পক্ষে এ্যাওয়ার্ড গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম।

বাণিজ্যিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি ‘ই-কমার্স প্রতিষ্ঠানের সংগঠন ই-ক্যাব।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রেতাদের নিকট খুব সহজে পৌঁছে দেয়ার মাধ্যমে মহাসাগর ডটকম সেতুবন্ধন তৈরি করেছে সমগ্র বাংলাদেশে। ই-ক্যাব তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাজের গতি ফেরাতে সরকারের নানা উদ্যোগ প্রশংনীয়। উদ্যোক্তাদের অর্থায়ন করার পাশপাশি প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিক সেবা আরো সহজ করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সরকার।

‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড’ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মহাসাগর ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম
বলেন, গতানুগতিক বাণিজ্যিক সেবায় ভোগান্তির পাশাপাশি প্রতারিত হচ্ছে ক্রেতা ও বিক্রেতা। কিন্তু এর সহজ সমাধান নিয়ে আমাদের ভাবতে হবে।

মহাসাগর ডটকম সময়ের সাথে সাথে ক্রেতার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে বাজারে টিকে আছে। পণ্যের গুণগত মানই আমাদের ক্রেতা বৃদ্ধি করেছে। ক্রেতার সন্তুষ্টি অজর্নের মাধ্যমে বর্তমান বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে স্থান পেয়েছে মহাসাগর ডটকম।

তিনি আরও বলেন, খুব শীঘ্রই সারাদেশে আউটলেট খোলার মাধ্যমে পণ্য সরবরাহের কাজটি আরও ত্বরান্বিত করা হবে।

উল্লেখ্য বর্তমানে দেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট মহাসাগর ডটকম ২০১৫ সালে যাত্রা শুরু করে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ