শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৩৩

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় স্থানীয়দের হামলা, ৩১ শিক্ষার্থী আহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি এতিমখানায় হামলার ঘটনা ঘটেছে। এতে এতিমখানার অন্তত ৩১ জন শিশু আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের কলেজপাড়াস্থ মদিনাতুত তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শিশুদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় এতিমখানায় লুটপাট করা হয় বলে অভিযোগ করেন কর্তৃপক্ষ। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলো সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুল্লাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম (১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজাম্মেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০) ও রাকিব (১০)।

মদিনাতুত তাহফিজ একাডেমি ও এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান জানান, এতিমখানার পাশে খালি জায়গায় খেলাধুলা করছিল শিশুরা। এসময় ক্রিকেট খেলার বল স্থানীয় এক ছেলের গায়ে লাগে। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। শিশুরা মাগরিবের নামাজের আগে ফিরে এসে ওজু করে নামাজের প্রস্ততি নিচ্ছিল। এ সময় দলবেঁধে স্থানীয় নারী-পুরুষরা এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করেন। পাশাপাশি তারা শিশুদের খাবারসহ মালামাল লুট করে নিয়ে যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় ফয়সাল (৩৫) ও জাহিদুল ইসলাম (৩২) নামের দু’জনকে আটক করা হয়েছিল। পরে রাতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ