শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:০০

ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বড় ভাই মুফতি আবুল কাশেমকে দা দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে আপন ছোট ভাই সৌরভ হোসেন এবং বোন খোদেজা আক্তার।

গত ২৬ ডিসেম্বর আনুমানিক সকাল ৯.৩০ঘটিকায় লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড হোসেন মঞ্জিলে(মৎস অফিসের পূর্ব পাশে) এমন ঘটনা ঘটে।

নিজ পরিবারের গাছ বিক্রি নিয়ে মায়ের সাথে কথা বলে কাশেম। অন্য ব্যক্তির কাছে গাছ বিক্রি না করে নিজের কাছে একই দামে গাছ বিক্রির কথা বলে। এতে ছোট ভাই হিংসা এবং সাবেক শত্রুতার বশত মাদকদ্রব্য সেবন করে বড় ভাইয়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় কাশেম ঘর থেকে বাহির হলে দা দিয়ে কোপ দেয় আবুল কাশেমের মাথায় এবং মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এছাড়াও ছোট বোন খোদেজা বেগম তার পকেট থেকে ৮২৫০ টাকা জোর পূর্বক নিয়ে যায়।

পরবর্তীতে অচেতন অবস্থায় স্বাক্ষীগণ তাকে লক্ষ্মীপুর সদর হসপিটালে ভর্তি করায়,যার জরুরি বিভাগের রেজিঃ নং-১০২৮২/৩

এমন অভিযোগ করে লক্ষ্মীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আবুল কাশেম।

আবুল কাশেম অভিযোগ কপিতে আরো বলেন, ছোট ভাই সৌরভ হোসেন প্রত্যেক দিন মাদক সেবন করে আমি এবং আমার পরিবারের উপর অন্যায় অত্যাচার করেছে এবং থানায় তার নামে আরো অভিযোগ দেওয়া হয়েছে। আমার মারার পর এখন হুমকি দিচ্ছে আমি যেনো থানায় না যায়। তিনি আরো বলেন, আমি এখন আতংকিত, আমার প্রাণনাশের ভয়ে আমি থানায় অভিযোগ দিয়ে আমার নিরাপত্তা চেয়েছি।

এলাকায়  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,  অভিযুক্ত সৌরভ হোসেন নিয়মিত মাদক সেবন করে এবং নেশাখোর। এলাকায় উগ্রভাবে চলাফেরা করে।

তাছাড়া ইতোমধ্যেই হত্যা চেষ্টার ভিডিও এবং পুলিশ কেস সহ থানায় অভিযোগের কপি প্রেজেন্ট নিউজের হাতে এসেছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় এএসআই জুনায়েদ মুঠোফোনে বলেন, এটি তাদের পারিবারিক বিবেদ, ৩০ তারিখ থানায় মিমাংসা করার ডেট দেওয়া হয়েছে। তবে যার যতটুকু অন্যায়,অন্যায় অনুযায়ী সে ভোগান্তি পেতে হবে স্বাভাবিক।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ