সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১২

সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১২

লক্ষ্মীপুরে জনকণ্ঠ পত্রিকার সাংবাদিকের হাত-পা গুড়িয়ে দেওয়ার হুমকি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

মোঃ তারেক মাহমুদ; লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশল অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মহিউদ্দিন মুরাদ নাজেহালের শিকার হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অফিসে উপসহকারী প্রকৌশলী সবুজ মজুমদারের কক্ষে এ ঘটনা ঘটে। এসময় তিনি তার উপস্থিত ভাড়াটিয়া সন্ত্রাসী ঠিকাদার নামধারী শিমুল রেজাকে ডেকে আনেন এবং সে সাংবাদিক মুরাদের হাত-পা গুড়িয়ে দেওয়ার হুমকি দেন। কৌশলে সেখান থেকে সরে যান সাংবাদিক মুরাদ।

এর আগে নির্বাহী প্রকৌশল বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী দীপংকর খীসার কাছে শিক্ষা খাতে জেলার সার্বিক বিষয় জানতে চান সাংবাদিক মুরাদ। সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন তথ্য চাওয়া হয় তার কাছে। একই সঙ্গে মাধুর্যতার সাথে বলা হয় দীর্ঘ দিন জনকণ্ঠকে তার অফিস থেকে বিজ্ঞাপন দেওয়া হয় না। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, জনকণ্ঠকে কোনো বিজ্ঞাপন দেওয়া হবে না। বাংলাদেশে বহু পত্রিকা আছে।

এর মাঝে স্থানীয় শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে নির্মাণাধীন চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের কথা জানতে চাইলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় তিনি বেশ রূঢ় আচরণ করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী সবুজ মজুমদার উপস্থিত থেকে বিভিন্ন তর্কে জড়িয়ে পড়েন নির্বাহী প্রকৌশলীর সামনেই। পরে নির্বাহী প্রকৌশলী কক্ষ থেকে বের হলে তার কক্ষে সাংবাদিক মুরাদকে ডেকে নেন এবং ধমক দিয়ে বিভিন্ন হুমকি দেন। তার বাড়ি সদর উপজেলার বাঞ্চানগরের পৌর ৬ নং ওয়ার্ডে ।

বিষয়টি নির্বাহী প্রকৌশলী দিপংকর খীসাকে পূণরায় জানানো হলে তিনি ঘটনাটি ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জনকণ্ঠের পাঠক ও শুভাকাঙ্ক্ষীগণ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ