সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৭

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের রায়গড়ে অন্তত তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

রাজ্য সরকারের মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ারের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুম্বাই খেকে ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলের তালিয়ে একটি গ্রামে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মুম্বাইয়ে একটি ভবন ধসে মারা গেছেন অন্তত ৪ জন। মহারাষ্ট্রের আরেকটি এলাকায় ভূমিধস এবং ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনায় আরও অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের কর্মকর্তারা।

সাতারা এবং রাইগাদ জেলায় কয়েক ডজন লোক ভূমিধসে মাটি চাপা পড়ে আছেন বলে রাজ্য সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ভারতে পশ্চিম উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে উপচে পড়ার আশঙ্কায় বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ৪০ বছরের ইতিহাসে মহারাষ্ট্রে জুলাই মাসে এবারের মত এত বৃষ্টি আর কখনো হয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, অপ্রত্যাশিত ভারি বৃষ্টিতে অনেক জায়গায় ভূমিধস হয়েছে এবং নদীগুলোর আশপাশের এলাকা তলিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ