রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৭

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:০৭

খুলনায় জাতীয় যুব দিবস পালিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:

যুব সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১ নভেম্বর) খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭ কোটি মানুষই যুবক। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করে।

 

তিনি আরো বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও প্রশিক্ষিত করছে। এসব প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের অনেকেই আজ সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ নিয়ে কোন যুবক পথহারা হয়নি। যুবকদের অবস্থান হবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে। চাকরির পেছনে না ছুটে নিজে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য জেলা প্রশাসক তরুণ ও যুবকদের প্রতি আহবান জানান।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবুর রহমান ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। স্বাগত জানান খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তক উদ্দীন।

 

খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৪ জন যুব ও যুবমহিলার মাঝে সাত লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ