শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৭

ইসলামী শ্রমনীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপিড়ন থামছে না- এইচ এম সাইফুল ইসলাম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম বলেন, সকল উন্নয়ন ও অগ্রগতির কর্ণধার শ্রমজিবী মানুষকে বঞ্চিত করে দেশের কাংখিত উন্নয়ন কখনোই সম্ভব হবেনা। শ্রমিকদের ঘামকে পূজি করে এক শ্রেণীর মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবি মানুষ আজও অধিকার বঞ্চিত।

আজ বুধবার (১ মে) বিকাল ৪ ঘটিকায় পাওয়ার হাউস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত শ্রমিক সমাবেশ ও র‍্যলী পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ এবং নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ- সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, মোঃ আবু গালিব, আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ রেজাউল করিম, ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মিসবাহ,শাহরিয়ার তাজ, যুব নেতা ইমরান হোসেন মিয়া, আব্দুস সবুর, শ্রমিক নেতা আল আমিন, আলহাজ্ব নজরুল ইসলাম, মো: দেলোয়ার, ইব্রাহিম খলিলুল্লাহ, পলাশ শিকদার, শাহিন, মকবুল, ফজলুর রহমান, আশরাফুল আলম, মাও: রশিদ আহম্মদ, মাও: খলিলুর রহমান, রেজাউর করিম রনি, গাজী আল আমিন, শাখাওয়াত, আ: মান্নান সরদার, আফজাল, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, ডা: আয়নাল, আলহাজ্ব কাওছার, ফারুক, শিমুল ব্যাপারী, ওহিদ ফকির প্রমুখ।

বক্তব্যে এইচ এম সাইফুল ইসলাম আরো বলেন, ইসলামী শ্রমনীতি আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপিড়ন থামছে না। বিনা ভোটের বর্তমান সরকারের কাছ থেকে কোন দাবী আদায় সম্ভব নয়। এ জন্য সর্বত্র আল্লাহ ভিরু নেতা নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন ইসলামের নিতী আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় এখন দুর্নিতী অভয়ারন্যে পরিনত হয়েছে। সর্বোত্ত দুর্ণিতী, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশের শান্তি, মানবতার মুক্তি সম্ভব নয়। বিশেষ অতিথি মুফতী আমানুল্লাহ বলেন- ইসলামী শ্রমনিতী প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য অধিকার পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বোগতির বাজারে শ্রমিকদের যে পারিশ্রমিক দেয়া হয় তাতে সংসার চলেনা। তিনি বলেন দেশের ক্ষমতা ও রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠার লড়াই দ্রশ্যমান। যার বলি হচ্ছে সাধারণ শ্রমিকরা। এজন্য পীর সাহেব চরমোনাইর নেতৃত্রে ইসলামী শ্রমনিতী প্রতিষ্ঠা সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

সভাপতি আবুল কালাম আজাদ তার আলোচনায় বলেন শিল্প নগরী খুলনা আজ মৃত নগরীতে পরিনত হয়েছে। মিল কলকারখানা আজ প্রাই সব বন্ধ। শ্রমিকগন হলেন দেশের চালিকা শক্তি। অথচ রাষ্ট্রের সেই চালিকা শক্তি শ্রমজিবী মানুষ আজ নির্যাতিত, নিপিড়িত, শোষিত, বঞ্চিত ও পদদলিত। শ্রমজিবী মানুষরাই আজ জুলুমের শিকার।

নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান তার আলোচনায় ১০ দফা দাবী পেশ করেন।
১০ দফা দাবী: ১) ফরিদপুর মধুখালী ২ শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী করছি।
২) প্রত্যেক শ্রমিকদের নুন্যতম মাসিক মজুরী হিসেবে ২৫,০০০/- টাকা দাবী করছি।
৩) দুর্ঘটনায় আহত ও মৃত শ্রমিকদের ক্ষতি পূরন দিতে হবে।
৪) শ্রমিকদের ফ্রি চিকিৎসার সু-ব্যবস্থা করতে হবে।
৫) শ্রমিকদের রেশন ব্যবস্থা চালু করতে হবে।
৬) শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করতে হবে।
৭) ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান মানবিক কারনে চলাচলের অনুমতি দিতে হবে।
৮) বন্ধ মিল কলকারখানা অবিলম্বে চালু করতে হবে।
৯) শ্রমিকদকের সন্তানদের ফ্রি লেখা পড়া করার সু-ব্যবস্থা করতে হবে।
১০) প্রশাসন কর্তৃক রাস্তার মোড়ে মোড়ে যানবাহন হয়রানি বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে বিশাল এক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ