শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৫

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১৫

জমে উঠেছে খুলনায় আয়োজিত বিকাশ পেমেন্ট মেলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এম শাহরিয়ার তাজ 

ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে ৯ ডিসেম্বর পর্যন্ত শহরের বিজয় গাঁথা কমিউনিটি সেন্টার-এ চলবে এই আয়োজন..

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দর্শনার্থী-ক্রেতা সমাগম জমে উঠেছে খুলনা শহরের বিজয় গাঁথা কমিউনিটি সেন্টার-এ আয়োজিত বিকাশ পেমেন্ট মেলা। দেশজুড়ে সহজ, নিরাপদ, ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টকে আরো উৎসাহিত করতেই খুলনা শহরে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ আয়োজন করে এই মেলা, যা চলবে আগামী ৯ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত।

বিজয় গাঁথা কমিউনিটি সেন্টার-এ তিনদিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড, পোষাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, খাদ্য সামগ্রী, ইলেকট্রনিকস সহ বিভিন্ন পণ্য এবং সেবার স্টল। কেনাকাটার উপর মার্চেন্টভেদে আছে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। বর্ণিল এই মেলায় প্রতিদিন আরো থাকছে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, গ্রাহক এবং মার্চেন্টদের জন্য পৃথক র‍্যাফেল ড্র, ফরচুন হুইল সহ নানা আয়োজন।

পাশাপাশি, দর্শনার্থীদের আনন্দ আরো বাড়িয়ে দিতে মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ৩৬০ডিগ্রি ফটো বুথ।

গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপ অথবা অ্যাকাউন্ট দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারছেন। আর যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা মেলা প্রাঙ্গনেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। উল্লেখ্য, এই মেলায় দর্শনার্থীরা শুধুমাত্র বিকাশ পেমেন্টেই সব রকমের কেনাকাটা করতে পারবেন।

মেলায় বিভিন্ন স্টলে থাকা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি গেম শো-তে অংশ নিয়ে আকর্ষণীয় সব উপহার জেতার সুযোগ পাবেন মেলায় আগতরা। প্রতিদিন মেলা চলবে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

বিকাশ শুরু থেকেই দেশে ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। গত একযুগের যাত্রায় বিকাশ গড়ে তুলেছে দেশজুড়ে প্রায় ৬ লাখ মার্চেন্টের এক শক্তিশালী নেটওয়ার্ক। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্টানটি একটি ক্যাশলেস সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার ফলে, ৭ কোটি ৩০ লাখ ভেরিফাইড রেজিস্টার্ড গ্রাহকের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে বিকাশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ