শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৮

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৩৮

মুফতী ইজাহারের ২ বছর কারাদণ্ড, কারাগারে প্রেরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দেশের অন্যতম সিনিয়র আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর, নেজামে ইসলাম পার্টির সাহেব সভাপতি, ইসলামী ঐক্যজোট একাংশের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রামের লালখান বাজার আল জামেয়াতুল ইসলামিয়ার মহাপরিচালক মুফতী ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরেরর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় দেন। রায়ের পর মুফতী ইজহারকে কারাকারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন সম্পদের হিসাব চেয়ে মুফতী ইজাহারুল ইসলামকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৮ জুলাই মুফতী ইজাহারুল ইসলাম বরাবরে নোটিশ পাঠানো হয়। এতে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাত কার্যদিবস অর্থাৎ ৭ আগস্টের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুদক চট্টগ্রামের উপ সহকারী পরিচালক সিরাজুল হক বাদি হয়ে ওই বছরের ১৭ সেপ্টেম্বর মুফতী ইজাহারুলের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। একই বছর ২৮ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালতের সূত্র জানা যায়, মুফতী ইজাহারকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় দোষী সাব্যস্থ করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ