বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৪৮

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১০:৪৮

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ইবি শাখার নেতৃত্বে মোতালেব ও মিজান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

 

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার- বাংলাদেশ এর নতুন ইউনিট কমিটি গঠিত হয়েছে।নতুন কমিটির কো-অর্ডিনেটর হয়েছেন মোতালেব বিশ্বাস লিখন ও যুগ্ম কো-অর্ডিনেটর মিজানুর রহমান মিজান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রকিবুল ইসলাম রকি এবং যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী সুমাইয়া সুলতানা দিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১ টার সময় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ যশোর অঞ্চলের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী ও ফ্যাসিলেটির সুমাইয়া সুলতানা দিবার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ক্যাফেটেরিয়ায় নির্বাচনের মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) সাফরা আয়াত রজনী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মানজির আহসান, কোষাধ্যক্ষ মোঃ চয়ন হোসেন, কর্মশালা সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল হাসান, দিবস পালন সম্পাদিকা মোছাঃ মিম খাতুন, কার্যকরী সদস্য মোঃ রানা আহম্মেদ অভি , মোঃ জাহিদুর রহমান , সুমাইয়া পারভিন এবং ইসরাত জাহান জেবা।

এছাড়া সাধারণ সদস্য হলেন, মোঃ মনির হোসেন , মোঃ রাহাত , মোঃ সুমন মিয়া , মোছাঃ সামিয়া জামান , তাসমিনা আক্তার , তৌফিকুর রহমান রিফাত , মোঃ সবুজ আলী , শারজাহানা আক্তার তিথি , রুবাইয়েত হাসিন রঙ্গন, অনিতা ইসলাম ও মোছাঃ পিংকি খাতুন ।

উল্লেখ্য যে, ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরু করার পর থেকে এখন তা বাংলাদেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ -এর অন্যতম উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি তাদের অবসর সময়ে সমাজ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করবে এবং উল্লেখযোগ্য অবদান রাখবে, যার মাধ্যমে আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যত সৃষ্টি হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ প্রতিশ্রুতিশীল স্বেচ্ছাব্রতী তরুণদের সংগঠন ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার- বাংলাদেশ।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ