শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১২

ইবির শেখ রাসেল হলে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের আবাসিক শিক্ষক লিটন বরণ সিকদার।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন শেখ রাসেল হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক মাজেদুল হক, সহকারী অধ্যাপক রিপনুজ্জ্বামান ও সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির।

এছাড়া শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি আলী আরমান রকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক রুমি নোমান সহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। বিতর্কে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মাসুম আলভি।

‘বিজয়ের ৫২ বছরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উদ্দ্যেশ্য অর্জনে সক্ষম হয়েছে’ বিষয়ক আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ ফ্লোর এবং বিরোধী দল হিসেবে যুক্তি উপস্থাপন করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফ্লোরের বিতার্কিকরা। পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন শেষে বিচারকরা সরকারি দল কে বিজয়ী দল হিসেবে ঘোষণা করেন এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় উপনেতা রাজু আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘বিতর্কের মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভা জাগ্রত হয়ে উঠে।
শেখ রাসেল হল সবসময়ই বিতর্কে সেরা। আমাদের তরুণ বিতার্কিকদের বিতর্ক আমার কাছে অসাধারণ লেগেছে।আমাদের এই অবস্থান ধরে রাখতে হবে। শেখ রাসেল হলের শিক্ষার্থীদের যেকোনো সাংস্কৃতিক, সুস্থ বিনোদনের চর্চায় হল প্রশাসন সবসময়ই পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।’

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ