বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৭

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৭

কাজাখস্তান সহিংসতায় ইসরায়েলি নাগরিক নিহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত হয়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে। যদিও জ্বালানির দাম বৃদ্ধির পদক্ষেপ থেকে সরে এসেছে দেশটির সরকার। চলমান এই সহিংসতায় দখলদার ইসরায়েলের এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি জানিয়ে বলেছে, তাদের ২২ বছর বয়সী ওই নাগরিক গতকাল শুক্রবার, ৭ জানুয়ারি, গোলাগুলির মধ্যে পড়ে নিহত হয়। বিগত কয়েক বছর ধরে ইসরায়েলের ওই নাগরিক কাজাখস্তানে বসবাস করে আসছিল বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

খবরে বলা হচ্ছে, কাজাখস্তানে সাম্প্রতিক এই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে অনেক মানুষ। এ ছাড়া বহু ঘরবাড়ি ও দোকান-পাট আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, থেকে স্বাধীনতা লাভের পর ১৯৯০ সালের দিকে কাজাখস্তান যে সহিংসতা দেখেছিল, তারপর এই প্রথম এই ধরনের দাঙ্গার ঘটনা ঘটল দেশটিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল ও ইউরোনিয়াম উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে কাজাখস্তান। দেশটির সরকারের দাবি, সেখানে বর্তমানে যে সহিংসতা চলছে, তার পেছনে কোনো বিদেশি শক্তির ইন্ধন রয়েছে। যদিও সুনির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীর কথা বলা হয়নি। তবে দেশটির নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা বিনষ্ট করতেই প্রশিক্ষিত ও সঙ্ঘবদ্ধ সশস্ত্র চক্রকে ব্যবহার করে এই সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ।

কাজাখ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান সহিংসতায় অন্তত ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আহত হয়েছেন। অপরদিকে, বিক্ষোভকারীসহ বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

ইরানি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো মধ্য এশিয়ার দেশগুলোতে হস্তক্ষেপ করার ব্যাপারে দখলদার ইসরায়েলের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সময়ে আজারবাইজানে সেটা দেখা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ