বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | বিকাল ৪:৫৬

বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | বিকাল ৪:৫৬

নামাজে দুই সেজদার মাঝে নবীজি (সাঃ) যেসব দোয়া পড়তেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫১ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩২ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ

নামাজের সেজদারত অবস্থায় বান্দা মহান আল্লাহর খুব কাছাকাছি হয়ে যান। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু নামাজে দুই সেজদার মাঝেও নবীজি দোয়া করতেন। তাঁর এ দোয়ায় কী ছিল? তিনি তখন কী দোয়া করতেন?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের দুই সেজদার মাঝে বসতেন, ধীরস্থিরভাবে বসে আল্লাহর কাছে কিছু দোয়া করতেন। তাঁর এ দোয়ার মধ্যে মানুষের দুনিয়া ও পরকালের জীবনের প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সব ধরনের উপাদান, চাওয়া-পাওয়া বিদ্যমান ছিল। আবার সব ধরনের অমঙ্গল থেকে সংরক্ষিত হওয়ার উপযুক্ত উপকরণও ছিল।

হাদিসে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝে এ দোয়া পড়তেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন; আমার প্রতি দয়া করুন। আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমার রিজিক দান করুন।’ (আবু দাউদ)

অন্য বর্ণনায় এসেছে-

وَاجْبُرْنِيْ  وَارْفَعْنِيْ

উচ্চারণ : ‘ওয়াঝবুরনি, ওয়ারফানি।’

অর্থাৎ আমাকে পূর্ণতা দান করুন/সাহায্য করুন এবং আমাকে সুউচ্চ (মর্যাদা) দান করুন।’

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা প্রার্থনার ছোট্ট আরও একটি দোয়াও পড়তেন।

হজরত হুজায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি একরাতে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছেন। … নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝখানে বসা অবস্থায় বলছিলেন-

رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي

উচ্চারণ : রব্বিগফিরলি, রব্বিগফিরলি।

অর্থ : ‘রব আমার! আমাকে ক্ষমা করে দিন। রব আমার! আমাকে ক্ষমা করে দিন।’

তিনি সিজদায় যতক্ষণ ছিলেন, ঠিক বসাবস্থায় ততক্ষণ ছিলেন।’ (ইবনু মাজাহ, আবু দাউদ)

উল্লেখ্য, দুই সেজদার মাঝে পরিপূর্ণ স্থির হয়ে অন্তত কয়েক মুহূর্ত বসা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সেজদায় চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। দুই সেজদার মাঝে ধীরস্থিরভাবে বসে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ও পরকালের কল্যাণে বিভিন্ন দোয়া করতেন বলে হাদিসে প্রমাণিত।

এগুলো ছিল দুই সেজদার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া। তিনি দুই সেজদার মাঝে দুনিয়া ও পরকালের কল্যাণে এ দোয়াগুলো পড়তেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির শেখানো দোয়াগুলো দুই সেজদার মাঝে বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫১ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৪ অপরাহ্ণ
  • রাত ১৮:৩২ অপরাহ্ণ
  • ভোর ৬:২৪ পূর্বাহ্ণ