শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২১

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:২১

পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ ১১ আমল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

মুসলমানদের জন্য অন্যতম পবিত্র দিন জুমা। পবিত্র জুমাবারের রাত-দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। দিনটির গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে।

সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ বলেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিক স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমুআ, আয়াত : ১০)

জুমার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ। জুমু’আহ শব্দটি আরবি। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু, শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ আদায় করে, তাই নামাজটিকে ‘জুমার নামাজ’ বলা হয়।

রাসুলুল্লাহ (সা.) মদিনায় যাওয়ার পর একবার আনসার সাহাবিরা আলোচনায় বসেন। তারা বললেন , ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যে দিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব।

অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াওমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন (সীরাতুল মুস্তাফা ও দরসে তিরমিজি)।

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল হলো-

১। আগে আগে ঘুম থেকে উঠা।

২। বেশি বেশি দরুদ পাঠ করা।

৩। আগে আগে মসজিদে আসা।

৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমাণে কবুল হয়।

৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।

৬। সুরা কাহাফ তিলাওয়াত করা।

৭। গোসল করা।

৮। সুগন্ধি ব্যবহার করা।

৯। হেঁটে মসজিদ যাওয়া।

১০। খুতবার সময় চুপ থাকা।

১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ