রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৭

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪৭

আরব ভূমিতে অবশ্যই ইসরাইলী দখলদারিত্বের অবসান ঘটাতে হবে : আলিয়া আহমেদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আরব ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি।

তিনি বলেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার মালভূমি এবং লেবাননের সেবা খামার এলাকা থেকে ইসরাইলী দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর ব্রিফিং দেয়ার সময় আলে সানি এসব কথা বলেন।

তিনি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপন দ্রুত বন্ধ, ফিলিস্তিনিদের দেশে ফেরার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।

কাতারের এ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করা।

আলিয়া বলেন, ফিলিস্তিন-ইসরায়েল-দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র আল-কুদস। ঐতিহাসিক এই স্থাপনার কোনো রকমের ক্ষতি এবং এর মর্যাদা মুছে ফেলার ক্ষেত্রে ইসরায়েলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সূত্র : পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ