শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:০৯

রাশিয়ার সঙ্গে যৌথ সেনা মহড়ায় ভারত-চীন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

রাশিয়ার সঙ্গে যৌথ সেনা মহড়ায় অংশ নেবে ভারত ও চীন। এ জন্য চীনের সেনাদের রাশিয়ায় পাঠানো হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেইজিং এবং মস্কোর ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উচ্চ স্তরে নিয়ে যেতে চায় চীন। ইউক্রেন যুদ্ধের পর এরইমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিভিন্ন দেশ।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ভোস্তক নামের এই সেনা মহড়া আগামী ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির অংশ এই সেনা মহড়া।

একটি বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরও গভীর করা এই মহড়ার লক্ষ্য। পাশাপাশি কৌশলগত সহযোগিতার স্তরকে উন্নত করা এবং বিভিন্ন নিরাপত্তা হুমকির জবাব দেওয়ার ক্ষমতা জোরদার করতে চায় অংশগ্রহণকারী দেশগুলো।

এই সেনা মহড়ায় ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ছাড়াও আরও কয়েকটি দেশ অংশ নেবে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মস্কোকে সমর্থন দিয়ে আসছে চীন ও ভারত। চলতি বছর দ্বিতীয়বারের মতো যৌথ সেনা মহড়ায় অংশ নিচ্ছে চীন ও রাশিয়া।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে ১৩ ঘণ্টার মহড়া চালায় চীন ও রাশিয়া।

সূত্র: গালফ নিউজ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ