শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪১

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪১

কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা : ৫ ভারতীয় জওয়ান নিহত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর তিন জওয়ান ও দুই অস্ত্রধারী নিহত হয়েছে। ওই সংঘর্ষে ৫ জওয়ান আহত হয়েছে।

বৃহস্পতিবার অজ্ঞাত অস্ত্রধারীরা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। এর পরেই পাল্টা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে দুই অস্ত্রধারী নিহত হয়। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে সেনাবাহিনীর তিন জওয়ানও নিহত হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে প্রকাশ, রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে দুই অস্ত্রধারী একটি সেনা কোম্পানির অপারেটিং ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায়। এতে উভয় হামলাকারী ও তিন জওয়ান নিহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

সেনা কর্মকর্তা সূত্রে প্রকাশ, সন্ত্রাসী হামলায় আহত সেনা সদস্যদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ১৬ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং একনাগাড়ে পরিস্থিতির দিকে নজর রেখেছেন।

বুধবার মধ্য কাশ্মিরের বাডগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লস্কর-ই-তাইয়্যেবার তিন সদস্য নিহত হয়। সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার হয়েছে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের সশস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটলো।

২০১৬ সালে জম্মু-কাশ্মিরের উরিতে সেনা সদর দফতরে ভয়াবহ হামলায় ১৯ জন সেনা জওয়ান নিহত হয়েছিল। সে সময় আহত হয় প্রায় ৩০ জন সেনা জওয়ান। এতে চার অস্ত্রধারী নিহত হয়। এর জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ