সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১:৩৯

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১:৩৯

ভারতের ‘লজ্জার হারে’ কোচ রবি শাস্ত্রীকে নিয়ে ট্রল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেভারিট ভাবা হয়েছিল। সেই ভারতের পারফরম্যান্সই লেজেগোবরে। প্রথম দুই ম্যাচের দুটিতেই গো হারা হেরেছেন কোহলিরা। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে বিশ্বকাপকেই ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত।

রোববার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রল মিমের শিকার হচ্ছেন ভারত দলের তারকারা। সেই আক্রমণ থেকে এবার বাদ পড়েননি ভারত দলের কোচ রবি শাস্ত্রীও।

তুমুল সমালোচনা চলছে তার কোচিং পারফরম্যান্স নিয়ে।

ম্যাচ হারের রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রবি শাস্ত্রীর একটি ছবি। যেখানে দেখা গেছে— ডাগআউটে বসে গোমরা মুখে দলের হার দেখছেন শাস্ত্রী।

তার পরাজয়ে গ্লানি লুকিয়ে রাখতে পারছেন না তিনি।

সেই ছবি ফেসবুক, টুইটারে পোস্ট করে ভারতীয়রা ট্রলে মেতেছেন। ভারতীয়রা লিখেছেন— রবি শাস্ত্রীর মুখখানার দিকে তাকাও, দেখে মনে হচ্ছে তিনি ইতোমধ্যে জেনে গেছে গেছেন যে, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে গেছে।

শাস্ত্রীকে ধারাভাষ্যকারের পুরনো দায়িত্বে ফিরে যেতে বলেছেন কেউ কেউ। আইপিএল নিষিদ্ধের দাবি হ্যাসট্যাগ দিয়ে তারা লিখেছেন— ফের ধারাভাষ্যকারের চেয়ারে আপনাকে স্বাগতম।

তারা বোঝাতে চাইছেন, বিশ্বকাপ শেষে এমনিতেই চাকরি হারাবেন শাস্ত্রী।

একটি মিম ছড়িয়েছে, যেখানে বলিউড সিনেমার এক জনপ্রিয় কমেডি চরিত্র, রবি শাস্ত্রীকে বলছেন— এটি বিশ্বকাপ, আইপিএল নয়; দুটো আলাদা বিষয়।

অনেকে তাকে খোঁচা মেরেছেন— রবি শাস্ত্রী এমন কিছু জানেন, যা আমরা জানি না।

তথ্যসূত্র: টুইটার, হিন্দুস্তান টাইমস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ