রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৭

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৭

অবিশ্বাস্য জয়ে বাকরুদ্ধ মুমিনুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

তীরে এসে তরী ডুবার অনেক নজির আছে বাংলাদেশের। চতুর্থ দিন শেষে জয়ের সুবাস যখন আসছে মঙ্গানুই টেস্টে, তখন টেনশন চেপে বসেছিল ক্যাপ্টেন মুমিনুলের। রাতে ঠিক মতো ঘুমাতে পারেননি। মাথায় একটা জিনিস কাজ করছিল, দ্রুত কিউইদের অলআউট করে দিতে পারলে জয় সম্ভব।

পঞ্চম ও শেষ দিনে সেটা যখন সফল হলো। বাংলাদেশ জিতল ৮ উইকেটে ইতিহাস গড়ে, মুমিনুলের কাছে সব কিছু রোমাঞ্চকর মনে হয়েছে। সংবাদ সম্মেলনে তো অনেক জায়গায় ঠিক মতো কথাই বলতে পারলেন না। উল্লেখ করলেন, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় লিড নেয়ার পর জয়ের পথে এগিয়ে যায় দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে। ইবাদত হোসেন চৌধুরির দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষ করে ৫ উইকেটে ১৪৭ রানে। পঞ্চম দিনে তাদের ইনিংস শেষ হয় ১৬৯ রানে। লিড দাড়ায় ৪০ রানে। বাংলাদেশ তা টপকে যায় দুই উইকেট হারিয়ে।

ম্যাচ শেষে মুমিনুল জানালেন তার প্রতিক্রিয়া, ‘কালকে রাতে রুমে যাওয়ার পর সত্যি কথা আমি ঘুমাতে পারিনি। কারণ যখনই ৫ উইকেট পড়ে গেলো, আমার মনে হচ্ছিল ওরা বেশি রান করবে না। কম-টম করতে পারে। এই টেনশনে ঘুম কম হচ্ছিল।’

তিনি আরো বলেন, ‘কাল যখন ইবাদত চারটা উইকেট, দ্রুত ব্রেক থ্রু দিল, তখন মনে হলো, আমরা হয়তো এই টেস্ট জেতার দিকে যাচ্ছি। আজকে সকালে ওরা অলরাউট হওয়ার পর আরো মোটামুটি পরিষ্কার হয়। তবে আগে থেকে এক্সাইটমেন্ট অতটা ছিল না। টিভিতে যদি দেখে থাকেন, আমাদের মধ্যে অতিরিক্ত এক্সাইটমেন্ট ছিল না। আমরা শান্ত ও স্থির থাকার চেষ্টা করেছি।’

‘আমার মনে হয়, আমি ভাষায় বর্ণনা করতে পারব না। অবিশ্বাস্য জয় এটি। গতকাল রাতে সত্যি বলতে আমি ঘুমাতে পারিনি। কারণ চাপ অনুভব করছিলাম, ভাবছিলাম যে আজকে কী হবে।’

দেশের ক্রিকেটের দুর্দশার মধ্যে এই জয়টা খুব দরকার ছিল বলে মনে করেন মুমিনুল, ‘এই ম্যাচে জয়টা খুব জরুরি ছিল। গত ২ বছরে আমরা টেস্টে খুব একটা ভালো করতে পারিনি। টেস্টে উন্নতি করতে আমরা মুখিয়ে ছিলাম। এটা দলীয় প্রচেষ্টার ফসল, তিন বিভাগেই ভালো করেছি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ