শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩২

পাকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্ণার’। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

শনিবার (১৮ ডিসেম্বর) ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজ্ ওয়াহিদা আহমেদ ও পরিচালক মো. শাকিল শাহরিয়ার এবং হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীও এ সময় উপস্থিত ছিলেন।

হাইকমিশনের ‘বঙ্গবন্ধু কর্ণার’ জাতির পিতার জীবন ও কর্মের দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে।

হাইকমিশনার পাকিস্তানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে হাইকমিশন কর্তৃক আয়োজিত নানা অনুষ্ঠান ও অন্যান্য কর্মকাণ্ড সর্ম্পকে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

তিনি পাকিস্তানের প্রখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে প্রকাশিত জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ইংরেজি ও উর্দু সংস্করণ পররাষ্ট্র সচিব ও তার প্রতিনিধি দলের সদস্যদের উপহার দেন।

উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৭তম বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ৫ সদস্য বাংলাদেশ প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ