বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৮

প্রথম দফায় ইউপি নির্বাচন ভোট কলঙ্কে আরেকটি অধ্যায়ের যোগ করলো আওয়ামী লীগ-চরমোনাই পীর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, গতকাল প্রথম দফায় ইউপি নির্বাচনে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনদের অতীত স্বভাবের প্রতিফলনে এই নির্বাচনেও কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নেওয়া, ভোটদানে বাঁধা, এজেন্ট বের করে দেওয়া ও সশস্ত্র মাস্তানির মহড়া দিয়ে নির্বাচন ব্যবস্থাকে আরও একবার কলঙ্কিত করলো আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্রমাগতই এই বাঁধা আওয়ামী লীগকে জনতার শত্রুতে পরিণত করেছে।
আজ এক নির্বাচনোত্তর পর্যালোচনায় পীর সাহেব চরমোনাই উক্ত মন্তব্য করেন। পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচন কমিশনের নির্লজ্জ দালালি, নগ্ন পক্ষপাতদূষ্ট আচরণ ও সুষ্ঠু নির্বাচনে অক্ষমতা প্রমাণিত সত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম দফার নির্বাচনে ২০৪ ইউনিয়নেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হুমকি-ধমকি, মনোনয়ন জমাদানে বাঁধা ও অব্যাহত ত্রাস অতিক্রম করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪০ ইউপিতে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছে। পীর সাহেব বলেন, আমরা শান্তিপূর্ণ প্রচারণা ও জনতার ভোটাধিকার নিশ্চিত করতে বারংবার নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তারপরেও গতকাল যা হয়েছে তা এই সরকারের পূর্বতন নোংরামির পুনরাবৃত্তি। শক্তি প্রয়োগ করে আক্ষরিক অর্থেই ভোট ডাকাতি করা হয়েছে।
পীর সাহেব চরমোনাই বলেন, আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং এই ভোট ডাকাতির তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে যারা হাতপাখা মার্কায় ভোট দিয়েছেন বা ভোট দেয়ার নিয়ত করেছিলেন এবং যারা হাতপাখার পক্ষে কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ইসলামের পক্ষে আপনাদের এই অবস্থান দুনিয়া ও আখেরাতে আপনাদের কল্যাণের উসিলা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিশেষ করে জাগুয়া ইউনিয়ন বাসিকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শত বাধা উপেক্ষা করেও যেভাবে আপনারা ইসলামের পক্ষের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। ইসলাম ও জনতার আগামীর বিজয়ে আপনারা আলোকবর্তিকা হয়ে থাকবেন। আল্লাহ আপনাদের সর্বাঙ্গীণ কল্যাণ দান করুন এই প্রার্থনা করছি।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ