শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৬

তুরস্কে ভূমিকম্প : ছোট্ট ভাইকে মমতায় আঁকড়ে রাখল ৭ বছরের মেয়ে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ভেঙে পড়ছে বাড়ি। এর মধ্যেই আটকা পড়েছে ছোট্ট ভাই-বোন। বোনটি বড়। কত বড়? বয়স মাত্র সাত বছর। কিন্তু তবুও সে বড়। কঠিন বিপদের মধ্যেই বড় বোনসুলভ মমতায় আঁকড়ে ধরল ছোট্ট ভাইকে। যে বিশাল পাথরের নিচে তারা চাপা পড়েছিল, আরেকটু হলেই ভয়াবহ বিপদ হতে পারত। এমন কঠিন পরিস্থিতিতে কঠিন হৃদয়ের মানুষও ভেঙে পড়ে। কিন্তু সে তো বড় বোন। তাই তাকে যে ছোট্ট ভাইকে আগলে রাখতে হবে! তাই করল সে। ছোট্ট ভাইকে দীর্ঘ ১৭ ঘণ্টা মাথায় হাত রেখে, সান্ত্বনা দিয়ে, দরদি পরশ বুলিয়ে ধরে রাখল।

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ছোট্ট ভাইকে রক্ষা করার বোনের এ চেষ্টার ছবিটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সবাই আবেগাপ্লুতভাবে সাত বছরের মেয়েটির সাহসিকতার প্রশংসা করছে। ধ্বংসস্তুপের মধ্যে তারা ১৭ ঘণ্টা ছিল। পরে তাদেরকে নিরাপদে বের করা হয়।

তবে ছবিটি তেমনভাবে শেয়ার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ প্রতিনিধি মোহাম্মদ সাফা। তিনি বলেছেন, মেয়েটি যদি মারা যেত, তবে সবাই ছবিটি শেয়ার করত। তিনি নেতিবাচক নয়, ভালো বিষয়কে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান কাজে লেগেছে। অনেককেই এ নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

মোহাম্মদ সাফা টুইটারে ছবিটি শেয়ার করে লিখেছেন :
‘সাত বছরের মেয়েটি তার ছোট্ট ভাইকে রক্ষা করার জন্য তার মাথায় হাত দিয়ে রেখেছিল। ১৭ ঘণ্টা তারা ধ্বংসস্তুপের নিচে ছিল। তারপর তাদের নিরাপদে বের করে আনা হয়। কাউকে ছবিটি শেয়ার করতে দেখছি না। মেয়েটি যদি মারা যেত, তবে সবাই শেয়ার করত! ভালো কিছু শেয়ার করুন।…’

তার এই টুইটের পর নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পড়ে, অনেকেই কঠিন পরিস্থিতিতে সহানুভূতিপূর্ণ থাকার জন্য মেয়েটির প্রশংসা করেছেন। একজন বলেছেন, ‘অলৌকিক ঘটনা ঘটেছে। সত্যিই সে বড় বোন। এমন কঠিন পরিস্থিতিতেতে দরদময় সুরক্ষা দিয়েছে। আটকা পড়া সবার জন্য ভালো কিছু আশা করছি। ক্লান্তিহীনভাবে যেসব উদ্ধারকারী কাজ করছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি।’

আরেকজন লিখেছেন, ‘আল্লাহ তার প্রতি রহম করুন। শিশুটির ভালোবাসা ও প্রয়াস আমাকে কাঁদিয়েছে।’

আরেকজন লিখেছেন, ‘ওহ! মেয়েটি একজন ছোট্ট বীর!’

তুরস্কের ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ